

টান্নার গল্প :সকাল সকাল মানে বেলা ১২ টায় ঘুম ভেঙ্গে চাইনিজ খেতে মন চাইলো।নিচের ফ্রিজ খুলে দেখি সবজি বলতে আছে মটরদানা আর আলু।উপরের ফ্রিজে উঁকি মারতে চোখে পড়লো এট্টুখানি গরুর মাংশ।যা থাকে কপালে খাওয়া বলে কথা।দেখা যাক রান্না সকলনিয়ম ভেঙ্গে চুলা থেকে আজ কি পাওয়া যায়।
প্রধান উপকরণ: গরুর মাংশ- আধা কাপ
অবশ্য উপকরণ :
রান্নার তেল-৪ টেবিল চামচ
টমেটো কেচাপ-৪ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
সয়াসস-৩ টেবিল চামচ
লবন-আপনার স্বাদমত
চিনি-১/২ চা চামচ
চিলি সস-১ চা চামচ
ওয়েস্টার সস-৩-৪ ফোঁটা
গোল মরিচ গুড়া-১/২ চা চামচ
মরিচ গুড়া-১/২ চা চামচ
সাদা ভিনেগার-২ চা চামচ
শুকনো মরিচ-২-৩ টা
পিয়াজ-মাঝারি একটা (কিউব করে কেটে ছাড়িয়ে নিতে হবে)
স্বাদ বর্ধক উপকরণ:
টেস্টিং সল্ট-১/২ চা চামচ
কর্নফ্লাওয়ার-১ চা চামচ
উপকণ প্রাপ্তি স্থান:
সয়াসস ,টেস্টিং সল্ট,চিলি সস যেকোন বড় গ্রোসারির দোকানে এশিয়ান ফুড আইলে পেয়ে যাবেন।না হলে ইন্ডিয়ান স্টোরে অথবা চাইনিজ স্টোরে তো পাবেনই।
এসো নিজে করি:
১) এইরান্নার সবচেয়ে জরুরী ব্যাপার হলো সবকিছু হাতের কাছে রাখতে হবে।
২)প্রথমে মাংশ কেটে পাতলা এবং ছোট টুকরা করতে হবে।মাংশ ধুয়ে তাতে সাদা ভিনেগার ,শুকনো মরিচ,গোল মরিচ ,পিয়াজ,টেস্টিং সল্ট ,কর্ণফ্লাওয়ার বাদে বাকি সব উপকরণ দিয়ে মাখতে হবে।
৩)মাখানো মাংশ ফ্রিজে রেখে দিতে হবে ঘড়ি ধরে আধা ঘন্টা।এজন্যই মাংশ পাতলা আর ছোট করে কাটা হয়েছে যেন ম্যারিনেটের সময় কম লাগে।
৪)এর মাঝের সময় টুকুতে পিয়াজ কাটুন।প্রথমে পিয়াজ চার ভাগ করুন।তারপর প্রতিটা ভাগ থেকে একটা একটা স্তর ছাড়িয়ে নিন।
৫)কড়াইতে তেল গরম করুন,চুলার আঁচ থাকবে হাই তে।পিয়াজ ছেড়ে চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে নিয়ে আসুন।
৬)দুই চিমটি লবন দিয়ে কড়াই ঢেকে দিন।লবন দেয়ার কারনে পিয়াজ তাড়াতাড়ি নরম হবে।এই অবস্থায় থাকবে মাত্র দুই মিনিট।
৭)এবার ফ্রিজ থেকে মাংশ বের করে কড়াইতে ঢেলে একটু নাড়াচাড়া করে আবার কড়াই ঢেকে দিন।যে বাটিতে মাংশ মাখিয়ে ছিলেন সেটি যত্ন করে না ধুয়ে রেখে দিন।পরবর্তীতে কাজে লাগবে।
৮)মাংশ থেকে পানি বের হবে।১০ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিন।মাংশের সেই না ধোয়া বাটিতে টমেটো কেচাপ ঢালুন তাতে ১/৩ কাপ কুসুম গরম পানি(গরম পানির কল ১০ সেকেন্ড ছেড়ে রাখলে যে পানি বের হয়)দিয়ে বাটিতে লেগে থাকা মশলা আর কেচাপ মাখিয়ে কড়াইয়ে ঢেলে ঢেকে দিন।চুলার আঁচ হাই তে দিয়ে ৫ মিনিট রাখুন।
৯)৫ মিনিট পর গোল মরিচের গুড়া,শুকনা মরিচ গুড়া,আস্ত শুকনা মরিচ কাচি দিয়ে কেটে,সাদা ভিনেগার দিয়ে চুলার আঁচ নিভিয়ে করাই ঢেকে দিন।এভাবে থাকবে ৫ মিনিট অথবা খাওয়ার জন্য প্লেট রেডি করতে যতক্ষন লাগে আর কি।
১০) কর্ণ ফ্লাওয়ার দিতে চাইলে প্রথমে স্বাভাবিক তাপমাত্রার পানিতে গুকিয়ে পাতলা পেশ্ট বানিয়ে নিন।তারপর ফুটন্ত মাংশে ঢেলে দিন।এতে করে মাংশের ঝোলে একটা আঠালো ভাব আসে।
সতর্কী করণ বিজ্ঞপ্তি:
রান্নাটি মুরগীর মাংশ দিয়েও করা যাবে।যারা ঝাল কম খান মরিচ কম দিয়ে দেখতে পারেন।যাদের টক ভালো লাগে তারা ভিনেগার আর অল্প একটু বেশি দিতে পারেন।টেস্টিং সল্ট দিলে রান্না আর একটু উন্নতমানের হবে।
0 মন্তব্য:
Post a Comment