Monday, May 31, 2010

চিংড়ি মাছের চচ্চড়ি

চিংড়ি মাছের চচ্চড়ি, খুব অল্প সময়ে চটপট রান্না করে ফেলা যায়।
উপকরণঃ
খোসা ছাড়ানো চিংড়ি মাছ – ১/২ পাউন্ড
গ্রীন বিন – ১/২ পাউন্ড
পিয়াঁজ - ১ টি (বড়)
রোমা টমেটো - ২ টি
আদা বাটা – ১/২ চা চামুচ
রসুন বাটা – ১ চা চামুচ
গুড়ো মশলা – হলুদ, ধনিয়া, জিরা, মরিচ – ১/৪ চা চা্মুচ
লবণ – পরিমাণ মত
তেল – পরিমাণ মত
তিলের তেল (sesame oil) - পরিমাণ মত
পিঁয়াজ পাতা - ঐচ্ছিক
ধনিয়া পাতা – ঐচ্ছিক

যেভাবে রান্না করতে হবে• গুড়ো মশলা ও লবণ দিয়ে চিংড়ি মাখিয়ে রেখে দিন আধা ঘন্টা।
• কড়াইয়ে  তেল গরম করে এতে পিঁয়াজ কুচি দিন। পিয়াঁজ হালকা বাদামী হয়ে এলে আদা ও রসুন বাটা দিন।
• এবার কড়াইয়ে, মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে অল্প নাড়ুন।
• গ্রীন বিনে , তিলের তেল ও লবণ মাখিয়ে মাইক্রোওয়েভে ১০০ পাওয়ারে ৩ মিনিট গরম করুন।
• এবার কড়াইয়ে পিয়াঁজ পাতা, টমেটো কুচি ও গ্রীন বিন দিয়ে মিনিট পাচেঁক রান্না করুন।
• ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

0 মন্তব্য:

Post a Comment