Thursday, February 18, 2010

নামবিহীন মিষ্টি খাইদ্য

এই রান্না শুরু করার আগে বাসায় খুঁইজা দেখেন, কোন কঠিন পানীয় আছে কিনা... কঠিন পানিতে এলার্জি থাকলে ফলের জুস দিতে পারেন, তয় সেইটা আংগুর বা বেরী জুস হইলে ভালো হয়। যাউগ্গা জিনিসপাতি যা যা লাগবো সেইটার লিস্টি:
  • লেডি ফিংগার বিস্কুট ( দুকানে পাওয়া যাওয়ার কথা, নামেই বুঝা যাইতেছে মহিলাদের আংগুলের মতো দেখতে বিস্কুট... ভুলে ঢেঁড়স কিন্ন্যা ফেল্লে আমার দুষ নাই)- ৮টা পিস ( এক প‌্যাকেট কিনলেই হওয়ার কথা)।
  • তিন টেবিল চামচ কফি,
  • ৫ টেবিল চামচ আইসিং সুগার,
  • একটা ২৫০ মিলি হুইপিং ক্রিমের ডাব্বা,
  • একটা ২০০ গ্রাম ফিলাডেলফিয়া ক্রিম চিজ,
  • একটা কুকিং চকোলেটের বার (১৫০ গ্রাম)
  • আগের কথামতো এক চা চামচ ওয়াইন/হুইস্কি, নাইলে জুস (জুস ২/৩ চামচ দিতে পারেন, আমি আমার ক্লাসমেটদের জন্য বানাইছিলাম, কঠিন পানি বেশি দিয়া ফেল্লে ক্লাসে কে কি কইরা ফেলে ওই ভয়ে বেশি দেই নাই),
  • এক বাক্স স্ট্রবেরী (পাতলা কইরা টুকরা কইরা নিয়েন)।
প্রথমে আধা কাপ পানি, দুই টেবিল চামচ কফি, কঠিন পানি/জুস একলগে ডেকচিতে ঢাইলা জ্বাল দেন, লগে এক টেবিল চামচ আইসিং সুগার মিশান। বলক উঠলে নামাইয়া ফেলেন।

এখন ঘটনা হইলো ইলেকট্রিক বিটার লাগবে, ধইরা নিলাম আপনের সেইটা আছে। একটা বড়ো গোল বাটিতে হুইপিং ক্রিম ঢাইলা তার সাথে চার টেবিল চামচ আইসিং সুগার মিশান, এরপরে বিটার দিয়া যতো জোরে ইচ্ছা বিট করতে থাকেন, কিছুক্ষণ বাদেই ক্রিমটা ঘন হইয়া বার্থডে কেকের ক্রিমের মতো দেখতে হইয়া যাবে, তখন ফিলাডেলফিয়ার চিজ ঢাইলা আবারো ঘুঁটা দেন। ব্যাস ফিলিং তৈরী।

চুলায় একটা বড়ো ডেকচি বসান আর তাতে পানি ঢাইলা তার উপ্রে একটা ছোট ডেকচি বসান। কুকিং চকোলেট টুকরা কইরা ছোট ডেকচিতে রাইখা দেন, কিছুক্ষন বাদেই গইলা যাবে। (সোজা উপায় হিসাবে ওভেন প্রুফ বাটিতে কইরা চকোলেট মাইক্রোওয়েভে আধা মিনিট থেকে ৪০ সেকেন্ড রাখতে পারেন হাই পাওয়ারে, গইলা না গেলে আরো দশ সেকেন্ড বাড়াইতে পারেন)। এই গলানো চকোলেটের সাথে এক-দেড় টেবিল চামচ ফিলিং মিশাইয়া নিয়েন, পরে ঢালতে সুবিধা হবে।

একটা বড়োসড়ো দেইখা চারকোণা বাটি (টিফিন বাটি নিতে পারেন, শৌখিন রাঁধুনী হইলে কেক বানানের বাটিও থাকতে পারে) নেন... বাটিটা এট্টু উঁচা হইলে ভালো হয়। বাটিতে প্রথমে চাইরটা বিস্কিট বিছান, এর পরে কফির যেই বিদঘুটে রং এর জিনিসটা জ্বাল দিসিলেন সেইটা দিয়া বিস্কিটগুলারে ভিজাইয়া ফেলেন, ভিজাইয়া তেনা বানাইয়েন না... আবার শক্তও জানি না থাকে। এরপরে ক্রিম এর ফিলিং ঢালেন, বিস্কিটগুলা জানি ঢাইকা যায় এমন কইরা। বাকি চাইরটা বিস্কুট ওই কফির জুসে ভিজাইয়া এই ক্রিমের উপরে আবার বিছান। এরপরে সব ক্রিম ঢাইলা দেন আর চামচ দিয়া সমান করেন। এখন এর উপরে চকোলেটের মিশ্রণটা ঢালেন। আর এক বাটি স্ট্রবেরীর যতোটুক এখনও খাইয়া শেষ কইরা ফেলেন নাই ওইটারে একটু চিনির সিরায় জ্বাল দিয়া উপ্রে ঢাইলা দেন (যদি আপনার এখনও আর কোন এনার্জি টিক্যা থাকে), নাইলে কাঁচা স্ট্রবেরীও দিয়া দিতে পারেন, একটু পরে তো খাইয়াই ফেলবেন। বাপরে এইটা বানানো যে এতো ঝক্কির আগে বুঝি নাই, বুঝলে জীবনেও বানাইতাম না। বানাইতে গিয়া যতো না জটিল লাগছে তারচে বেশি জটিল লাগতেছে লিখতে গিয়া। এই বিশাল রন্ধনপ্রণালী পড়ার পরেও যদি আপনের মনে হয় আপনি এইটা বানাইতে চান, নিজ দায়িত্বে বানাইয়া ফেলেন... খাইতে অখাদ্য বা পেটে গোলমাল হইলে আমারে গালি দিয়েন না।

7 মন্তব্য:

  1. পেটে গোলমাল হইসে আর তোমারে গালি দিসি :P
    ReplyDelete
  2. কি কই খাস , আর আন্দাজি আমার উপরে দোষ চাপাস ... তুই তো এইটা খাস ই নাই... ফাজিল কোনখানকার!
    ReplyDelete
  3. লেখা অতি সুস্বাদু হইসে, পইড়াই পেট ভইরা গেসে, ট্রাই করা লাগবেনা :P
    ReplyDelete
  4. আধা চামচ খাইসি
    ReplyDelete
  5. বিশাল ঝক্কির রান্না বলে বোধ হচ্ছে। নাহ, এই পদ আর রান্না করা হলো না। আমার আবার সময় আর ধৈর্য, এই দুইয়েরই অভাব আছে।
    ReplyDelete
  6. Shuborna Senjuti (SS)Feb 22, 2010 10:11 AM
    আমার তো পড়তেই বেশি মজা লাগলো ভাই , হাসতে হাসতে শেষ। কিন্তু কফি ফ্লেভার পছন্দ করিনা, নইলে নিশচয়ই বানাতাম :)
    ReplyDelete
  7. কফি দিতেই হবে এমন কোন কথা নাই ভাইরে... প্লেইন ভ্যানিলা দিতে পারেন। আর উপরে চকোলেটের সাথে, কোন একটা রোস্টেড বাদাম গুঁড়ো দিয়ে দেবেন।
    ReplyDelete