Saturday, February 6, 2010

আনারকলি চিকেন

সময়: ৪৫ মিনিট

উপকরণ:

গ্রিল্ড মুরগির টুকরো (Grilled chicken strip) - ২ পাউন্ড
আনারস টুকরো (Sliced pineapple in its own juice) - ১ ক্যান (১২ আউন্স)
পিয়াঁজ - ১টা
রসুন কুচি - ১ চা চামচ
আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
উস্টাসিয়ার সস (Worcestershire sauce) - ২ টেবিল চামচ
ময়দা - ১ টেবিল চামচ
তেল - পরিমাণ মতো
লবন - পরিমাণ মতো
সবুজ বেল পিপার - ১টা
লাল বেল পিপার - ১টা
পার্সলে ও কাঁচামরিচ - সাজানোর জন্য
চিপটলে পিপার (Chipotle peppers) - (হট স্মোকি ফ্লেভারের জন্য)

যেভাবে তৈরি করতে হবে:

১। কড়াইয়ে তেল গরম হলে, তাতে পিয়াঁজ কুচি দিন। হাল্কা বাদামী হয়ে এলে, তাতে রসুন কুচি দিন।
২। দু’ মিনিট পর গ্রিল্ড চিকেন স্ট্রীপগুলো দিয়ে, মাঝারি আঁচে ভেজে নিন আরো মিনিট দশেক।
৩। ক্যান্ থেকে আনারসের টুকরো আর রস আলাদা করে ফেলুন। রসের সাথে উস্টাসিয়ার সস, চিপটলে পিপার, আদা-রসুন বাটা, ময়দা আর লবন গুলে কড়াইয়ে দিন। মঝারি আঁচে রাখুন আরো ১০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিন।
৪। সবুজ ও লাল বেল পিপার কেটে, অল্প পানি দিয়ে ২ মিনিট মাইক্রোওভেনে দিন। এতে সবজিগুলোর রঙ ঠিক থাকবে।
৫। এবার কড়াইয়ে আনারসের টুকরো আর বেল পিপার দিয়ে আরও ২ মিনিট রাখুন।
৬। কাচাঁমরিচ আর পার্সলে দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

** উস্টাশিয়ার সস এর পরিবর্তে সয় সস ব্যবহার করতে পারেন।

© রাদিয়া নূর

3 Comments:

Aumit Ahmed said...

আচ্ছা, এই পদের নাম আনারকলি কেনো?

Radiya Noor said...

আনারকলির হাতের এই পদের জন্যই নাকি বাদশাহ সেলিম সম্রাজ্য ত্যাগ করেছিলো...
;-)

P.S : আসলে পাইনাপেল চিকেনের যুতসই বাংলা নাম খুঁজে পাচ্ছিলাম না।

Aumit Ahmed said...

ঠিকাছে :)