অভাবনীয় মূল্যহ্রাসের ফাঁদে পড়ে গোটাকয়েক প্যানকেক মিক্স কিনে ফেললাম সেদিন। প্রথম দু'দিন সাহেবি কেতায় সকাল-বিকেল প্যানকেক বানিয়ে খেলাম। তারপর দেখি আর প্যানকেক ভালো লাগছে না। কিন্তু এতোগুলো প্যানকেক মিক্সের প্যাকেটের একটা গতি তো করা প্রয়োজন! আন্তর্জাল এর সবজান্তা গুগল আর আমার নিজস্ব অভিজ্ঞতার মিশেলে তৈরি করলাম আপেল কেক, আপনাদের জন্য রইল রেসিপি।
উপকরণ
- ডিম ১ টি
- প্যানকেক মিক্স ১ কাপ
- চিনি ১/৩ কাপ
- দুধ ১/৩ কাপ
- তেল ১/৪ কাপ
- আপেল কুঁচি ১/৪ কাপ
- দারুচিনি গুঁড়ো ১/২ চা চামচ
- কিশমিশ ২ চা চামচ
- কাজুবাদাম কুঁচি ১ চা চামচ
বেকিং টাইম: ২০ মিনিট
প্রণালী
কুঁচানো আপেল, কিশমিশ, আর বাদাম কুঁচি দারুচিনি গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখি। ওভেন আগে থেকে গরম করে রাখি নির্ধারিত তাপমাত্রায়। একটি বড় বাটিতে চিনি, তেল, দুধ, ও ডিম ভালো করে ফেটাই। এই মিশ্রণে এরপর একে একে, প্যানকেক মিক্স, আপেল কুঁচি, কিশমিশ, কাজুবাদাম কুঁচি ভালো করে মেশাই। পুরো প্রক্রিয়াটি হ্যান্ড মিক্সার অথবা কাঁটা চামচের সাহায্যে করা যেতে পারে বেকিং প্যানে হাল্কা করে তেল মাখিয়ে মিশ্রনটি সাবধানে ঢালি। বেক করি ২০ মিনিট ধরে। ঠান্ডা হলে সারভিং ডিশে পরিবেশন করি।
© সুমনা রহমান
0 Comments:
Post a Comment