Tuesday, January 12, 2010

বেকড্‌ তেলাপিয়া

উপকরণ

  • তেলাপিয়া মাছ ১ টি (মাথা ছাড়া, মাঝারি সাইজের)
  • জিরা গুঁড়ো ১/২ চা চামচ
  • ধনে গুঁড়ো ১/২ চা চামচ
  • রসুন গুঁড়ো ১/২ চা চামচ
  • শুকনো মরিচ গুঁড়ো ১/৪ চা চামচ
  • ধনেপাতা কুঁচি ১/৪ কাপ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • সয়া সস ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • লবন পরিমাণ মত
বেকিং টাইম: ৪০ মিনিট
ওভেনের তাপমাত্রা: ৩৫০ ডিগ্রি ফ্যারেনহাইট

প্রণালী

মাছটি ভাল করে কেটে বেঁছে ধুয়ে নিই এবং ধোয়ার পর পরিস্কার কাপড় অথবা পেপার ন্যাপকিন দিয়ে মাছের গায়ের পানি মুছে ফেলি। এরপর মাছটিকে লবন ও লেবুর রস মাখিয়ে রেখে দিই ১৫ মিনিট।

এর ফাঁকে বাদবাকি গুঁড়ো মশলা, সয়াসস, আর তেল একটি পাত্রে ভালো ভাবে মিশাই। এবার এই মিশ্রণে মাছটি ম্যারিনেট করি ঘন্টা দু'য়েক। মাছ যতক্ষণ ম্যারিনেট করে রাখা হবে স্বাদ তত ভাল হবে।

ওভেনে ৩৫০ ফ্যারেনহাইট তাপমাত্রায় বেকিং ডিশে ম্যারিনেট করা মাছটিকে বেক করি ২০ মিনিট ধরে। এর পর মাছটি সাবধানে উল্টে দিয়ে আবার বেক করি ২০ মিনিট।

ধনে পাতা কুচি আর লেবুর টুকরো দিয়ে পরিবেশন করি মজাদার বেকড্‌ তেলাপিয়া।

© সুমনা রহমান

0 Comments: