Thursday, September 17, 2009

সন্দেশ

সময়ঃ ২ ঘন্টা

উপকরণ

  • রিকোটা (Ricotta) - ১ টা
  • মাখন অথবা ঘি (Butter) - ২ টেবিল চামচ
  • চিনি (Sugar- preferably brown sugar) - পরিমাণ মত
  • গুঁড়া দুধ (Dry milk)– ২ কাপ
  • দারুচিনি (Cinnamon)
  • এলাচ (cardamom)
  • বাদাম (Almond)
  • কিসমিস্‌ (সাজানোর জন্য)
বড় পাত্রে অল্প আচেঁ মাখন গরম করুন। এতে দারুচিনি , এলাচ দিন। গন্ধ ছেড়ে এলে এতে ৩/৪ ভাগ রিকোটা আর চিনি দিয়ে মাঝে মাঝে নেড়ে দিন।

আধাঘন্টা পর গুড়া দুধ যোগ করে, চুলার আচঁ একদম কমিয়ে মাঝে মাঝে নেড়ে দিন।

পানি শুকিয়ে এলে বাকী রিকোটা এবং আমন্ড দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। ঠান্ডা করে কিসমিস্‌ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

© রাদিয়া নূর