সময়: ৩০ মিনিটযা যা লাগবে:
- মাথা ছাড়ানো মাঝারি অথবা বড় চিংড়ি (peeled headless prawn) - ৩০০ গ্রাম;
- মাঝারি আকারের পেয়াজ (red onion, medium) - ১ টি;
- রসুন (garlic) - ২ কোয়া;
- কাঁচামরিচ (green chili) - ৩ টি;
- ছোট টমেটো (tomato, small) - ১ টি;
- টমেটো সস (tomato sauce) - ১ চা চামচ;
- লালমরিচ গুঁড়া (red chili powder) - ১ চা চামচ;
- হলুদ গুঁড়া (turmeric powder) - ১/২ চা চামচ;
- জিরা গুঁড়া (cumin powder) - ১/২ চা চামচ;
- গরম মসলা গুঁড়া (cardamom, cloves & cinnamon powder) - ১/২ চা চামচ;
- মাংসের মসলা (meat curry powder) - ১/২ চা চামচ;
- মাছের মসলা (fish curry powder) - ১/২ চা চামচ;
- টক দই (natural white yogurt) - ১ টেবিল চামচ;
- গরুর তরল দুধ (full cream liquid milk) - ২ টেবিল চামচ;
- নারিকেলের দুধ (না হলেও চলবে, coconut milk) - ১ চা চামচ;
- গোল মরিচ গুঁড়া (না হলেও চলবে, black pepper powder) - খুব অল্প;
- তেল (সয়াবিন/কর্ন/সানফ্লাওয়ার/ভেজিটেবল যে কোনো);
- লবণ (salt) - ১/২ চা চামচের একটু বেশি
২। চুলায় ননস্টিক প্যান হলে ৪ টেবিল চামচ আর নরমাল স্টিল প্যান হলে ৫ টেবিল চামচের মতো তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে পেয়াজ, রসুন দিয়ে ভাজতে থাকুন। লবন দিন।
৩। পেয়াজ হালকা ভাজা হলে সব গুঁড়া মসলা দিয়ে দিন।একটু নেড়ে চেড়ে দই, নারিকেলের দুধ আর টমেটো সস দিয়ে নাড়ুন। একটু পর ফালি করে কাটা টমেটো দিয়ে দিন।
৪। চিংড়ি দিয়ে দিন এরপর। এই অবস্থায় কোনো পানি দেবেন না, চিংড়ি আর টমেটো থেকে বের হওয়া পানিতেই রান্না হতে থাকবে। পানি একটু শুকালে গরুর দুধ দিন। খুব অল্প গোল মরিচ গুঁড়া ছিটিয়ে দিন।
৫। ১৫-২০ মিনিট পর চিংড়ি হয়ে যাবে। দরকার পড়লে একদম অল্প পানি দিতে পারেন। পানি শুকিয়ে তেল উপরে ওঠার জন্য অপেক্ষা করুন। একদম শেষে ফালি করা কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট রেখে নামান।
৬। চিংড়ি রান্না হয়ে গেলো। ওপরে ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।
দোপেয়াজা ও অন্যান্য নির্দেশনা
- পেয়াজ, রসুন বাটার জন্য ব্লেন্ডার ব্যবহার করতে পারলে খুবই ভালো। এতে মালাইকারি আরো ঘন হবে।
- পেয়াজ বাটা আর পেয়াজ কুঁচি এক সাথে দিয়ে এই রেসিপিতেই রান্না করতে পারেন চিংড়ি দোপেয়াজা। তখন নারিকেলের দুধ দেয়ার দরকার নেই, গরুর দুধ অল্প দিতে পারেন।
- গোল মরিচের বেলায় আমি ফ্লেভারড টেবিল পেপার ব্যবহার করি। তাহলে তরকারি খুব বেশি ঝাল হয় না।
- টমেটো পছন্দ না করলে নাও দিতে পারেন। সেক্ষেত্রে টমেটো সস একটু বেশি দিন।
- আলু দিয়েও এই চিংড়ি রান্না করা যায়। চিংড়ির সাথেই আলু কুচি করে দিয়ে দিন। সেক্ষেত্রে কোনো রকম দুধ দেয়া যাবে না। টমেটো বাদ। আর লবন আরেকটু বাড়িয়ে।

