এফএসআইএস-এর গবেষণায় দেখা গেছে তিন ভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ/মাংস ডিফ্রস্ট করা যায়।
১) রিফ্রিজারেটরে: রান্না করার আগে মাছ/মাংস ফ্রিজার থেকে রিফ্রিজারেটরে রেখে দেবেন। তিন-চার পাউন্ড মাংস দুইদিনেই থ (thaw) হয়ে যাবে। মাছ ও হাড়হীন মাংস একদিনে হয়ে যাবে। থ (thaw) হয়ে যাবার পর সেই মাছ/মাংস প্রয়োজনে রিফ্রিজারেটরে আরো এক-দুই দিন রাখতে পারেন। এর বেশি হলে স্বাস্থ্যমান ব্যাহত হবে।
২) ঠান্ডা পানিতে: পাস্টিকের মোড়ক সহ ঠান্ডা পানিতে চুবিয়ে রাখুন। আধা ঘন্টা পর পর পানি পরিবর্তন করবেন। এভাবে তিন-চার পাউন্ডের মাংস দুই-তিন ঘন্টায় থ (thaw) হয়ে যাবে। মাছ ও হাড়হীন মাংস এক-দুই ঘন্টা মধ্যেই হয়ে যাবে।
৩) মাইক্রোওয়েভে: মাইক্রোওয়েভে থ (thaw) করলে মাছ/মাংস বের করেই রাঁধতে শুরু করবেন। কারণ মাইক্রোওয়েভ থেকে বের করে দেখবেন মাছ/মাংসের কিছু অংশ খুব গরম হয়ে গেছে। সাথে সাথে রান্না না করলে ওই আংশগুলোর স্বাস্থ্যমান নষ্ট হয়ে যায়।
© অমিত আহমেদ
Thursday, March 5, 2009
কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ/মাংস ডিফ্রস্ট করবেন?
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment