Wednesday, March 25, 2009

মসুর ডাল

সময়: ৩০-৭০ মিনিট
যা যা লাগবে:

  • দুই কাপ মসুর ডাল (red lentils);
  • একটা বড় আকারের লাল পেয়াজ (red onion);
  • আধা চা চামচ জিরা (cumin) গুঁড়া;
  • আধা চা চামচ ধনে (coriander) গুঁড়া;
  • আধা চা চামচ হলুদ (turmeric) গুঁড়া;
  • আধা চা চামচ মরিচ (red chili) গুঁড়া;
  • ফালি করে কাঁটা তিনটা কাঁচা মরিচ (green chili, না থাকলেও চলবে);
  • আধা চা চামচ গরম মশলা (crushed cardamom cloves and cinnamon); আর
  • দু'টো তেজপাতা (malabathrum);
  • তেল (সরিষার তেল বাদে যে কোনো তেলেই চলবে)
একদম সহজ রান্না।

পাত্রে তেল গরম করে কুঁচি কুঁচি করে কাটা পেয়াজ একটু ভেজে সব মশলা আর পরিমাণ মতো লবন ঢেলে দিন। মশলা সহ পেয়াজ ২০ সেকেন্ডের মতো ভেজে ডাল ঢেলে দিন। ডাল সহ আরো ২০ সেকেন্ডের মতো ভাজুন। এরপরে পরিমাণ মতো পানি ঢেলে দিন।

ডাল সেদ্ধ হয়ে গেলে (রঙ হলুদাভ হবার আগে পর্যন্ত, মাঝে মাঝে নেড়ে দেবেন) নামিয়ে পরিবেশন করুন।

ভোজনরসিকদের জন্য বাড়তি অংশ
  1. বাগাড়: ডালে বাগাড় দিলে স্বাদ বাড়ে বহুগুনে। বাগাড় দিতে চাইলে ডাল নামানোর দশ মিনিট আগে ফ্রাইং প্যানে তেল ঢেলে একদম কুচিকুচি করে কাটা পেয়াজ লাল না হওয়া পর্যন্ত ভাজুন। এরপরে অন্য পাত্রে ফুটন্ত ডালে প্যানের তেল-পেয়াজ ঢেলে দিন। এই সময় তেল ছেটাবে, তাই একটু সাবধান থাকবেন।
  2. পাঁচ-ফোড়ন: অনেকেই ডালে বাগাড় না দিয়ে পাঁচ-ফোড়ন (cumin-seed, black cumin seed, fenugreek seed, aniseed এবং parsley seed) দিতে পছন্দ করেন। ডাল নামানোর ১০ মিনিট আগে আধা চা চামচ পাঁচ-ফোড়ন ঢেলে দেবেন।
  3. মিশালি: পাঁচ-ফোড়ন আর বাগাড় দু'টোই চলতে পারে। সেক্ষেত্রে আগে পাঁচ-ফোড়ন দেবেন, এরপরে বাগাড়।
  4. সবজি: ডালের সাথে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, গাজর, বরবটি, কিংবা অন্য যে কোনো সবজি দিয়ে দিতে পারেন।
  5. ঘনত্ব: নিজের রসনা মতো ডালের ঘনত্ব বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথম ছবির ডাল পাঁচ-ফোড়ন ও বাগাড় দেবার আগে তোলা বলে বেশ পাতলা। পরের ছবি পাঁচ-ফোড়ন ও বাগাড় দেবার পরে, ব্রাসেলস স্প্রাউট সহ।
[সবজি বিষয়ক ফুটনোট]

© অমিত আহমেদ

1 Comment:

Radiya said...

I improvised it with bell pepper, jalapeno, sweet onion and tamarind pest.
It was so yummy!!