নিজস্ব রেসিপি
সময়: ৬০/৭০ মিনিট
যা যা লাগবে:
- এক পাউন্ড রেডমিট (গরু, খাসি, ভেড়া, ইত্যাদির মাংস, হাড়-চর্বি সহ হলে ভালো হয়);
- দু'মুঠ মুশুড়ের ডাল (red lentils; মাষকলাই, মুগ, বুট, কিংবা ছোলার ডালেও চলবে);
- মাঝারি আকারের লাউ (calabash কিংবা bottle-gourd; পেঁপে দিলেও চলবে);
- দু'টো বড় লাল পেয়াজ (red onion);
- তিন/চারটা কাঁচা মরিচ (green chili, না থাকলেও চলবে);
- এক চা চামচ রসুন (garlic) বাটা;
- এক চা চামচ আদা (ginger) বাটা;
- এক চা চামচ জিরা (cumin) গুঁড়া;
- এক চা চামচ ধনে (coriander) গুঁড়া;
- আধা চা চামচ হলুদ (turmeric) গুঁড়া;
- দুই চা চামচ লাল মরিচ (red chili) গুঁড়া (বেশি ঝাল চাইলে একটু বেশিও দিতে পারেন);
- তিন/চারটা এলাচ (green cardamom, না দিলেও চলবে);
- দুই/তিন টুকরো দারচিনি (cinnamon, না দিলেও চলবে);
- তেল (সরিষার তেল বাদে যে কোনো তেলেই চলবে)
প্রথমে সস-প্যানে তেল গরম করতে দিয়ে, পেয়াজ কুচি করে কেটে নিন। তেল একটু গরম হলে পেয়াজ ঢেলে একটু নরম করে ভেজে নিন। পেয়াজ নরম হয়ে গেলে আদা-রসুন বাটা, লবন, আর সব গুঁড়া মশলা একসাথে ঢেলে একমিনিটের মতো ভাজুন।
পেয়াজ-মশলা ভাজা হলে, তাতে ভেজা ডাল ঢেলে দিয়ে আরো দুই মিনিট ভাজুন। এরপরে মাংস ঢেলে, দেড়/দুই গ্লাস পানি দিয়ে, সস-প্যান ঢেকে দিন।
এই ফাঁকে লাউ ফালি করে ত্রিকোন আকারে টুকরো-টুকরো করে ফেলুন। বেশি মোটা করে কাটবেন না। কাঁচা মরিচগুলোও ফালি করে কেটে ফেলুন।
(১৫/২০ মিনিট পরে) সসপ্যানে ডালের রঙ একটু হলুদাভ হয়ে এলে লাউ আর মরিচ ঢেলে দিন। এলাচ আর দারচিনি থাকলে তাও দিন। সাথে আরো দুইগ্লাস পানি দিয়ে পাত্র ঢেকে চুলার আঁচ সামান্য বাড়িয়ে দিন।
ডাল জাতীয় জিনিস রান্না করার সময় পাত্রের তলে লেগে যাবার বিশেষ বদ অভ্যাস আছে। তাই মাঝে মাঝে গিয়র একটু নেড়ে দিয়ে আসবেন। মাংস আর লাউ সেদ্ধ হয়ে গেলেই বুঝবেন রান্না শেষ।
বাসায় ধনেপাতা থাকলে কুঁচি করে কেটে রান্না শেষে উপরে ছিটিয়ে দিতে পারেন।
[মাংস বিষয়ক ফুটনোট]
© অমিত আহমেদ
0 Comments:
Post a Comment