সময়: ৩০-৪০ মিনিট
পরিবেশন: চারজনের জন্য দু'বেলা
যা যা লাগবে:
- মাঝারি আকারের বাঁধাকপি (cabbage) - ১ টি
- মাঝারি আকারের ফুলকপি (cauliflower) - ১ টি
- যুকিনি - ১ টি
- ইয়েলো স্কোয়াশ - ১/২ পাউন্ড
- পেয়াজ পাতা (bulb onions) - ৪/৫ টি
- গাজর (carrots)- ৩/৪ টি
- লাল বেলপিপার (red bell pepper)- ১ টি
- মাঝারি আকারের পিয়াঁজ (yellow onions) - ২ টি
- চিকেন স্টক -১/৪ কাপ
- কারিপেস্ট - ১ টেবিল চামচ
- রসুন (garlic) - ৩/৪ টি কোয়া
- কাচাঁ মরিচ (jalapeno) ১/২ টি
- পাঁচ-ফোড়ন - পরিমাণ মতো
- তেল - পরিমাণ মতো
- লবন - পরিমাণ মতো
বাঁধাকপি, ফুলকপি, যুকিনি, হলুদ স্কোয়াশ, গাজর চুলায় দিন। চিকেন স্টক, কারিপেস্ট ও লবন গুলে কড়াইয়ে দিয়ে একটু নেড়ে দিন।
সবজি আধা সেদ্ধ হয়ে এলে পেয়াজ কুচি, টমেটো, বেল পেপার, কাঁচা মরিচ, পেয়াজ পাতা (অপেক্ষাকৃত রঙিন সবজিগুলো) দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন।
আলাদা পাত্রে তেল গরম করুন। এতে রসুন কুঁচি দিয়ে মিনিট খানেক নাড়ুন। রসুনের রঙ হাল্কা বাদামি হয়ে এলে, পাঁচ-ফোড়ন দিন। পাঁচ-ফোড়ন গন্ধ ছাড়লে তেল সহ সবজির মধ্যে ঢেলে অল্প নাড়ুন।
পানি শুকিয়ে এলে সবজি নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন।
[সবজি বিষয়ক ফুটনোট]
- হিমায়িত সবজি ব্যবহার করলে সব রকমের সবজি একই সাথে চুলায় দিতে পারেন।
- চিকেন স্টকের পরিবর্তে যে কোনো স্টক অথবা হাল্কা গরম পানিও ব্যবহার করতে পারেন।
3 Comments:
ছবিটা দারুন এসেছে।
কে তুলেছে দেখতে হবে না??
:P
Keep working ,great job!
rH3uYcBX
Post a Comment