Friday, March 6, 2009

মাংস বিষয়ক ফুটনোট

১) মুরগির মাংস যদি চামড়া সহ রান্না করেন তাহলে বেশি তেল দেবেন না। রান্নার সময় দেখবেন চামড়া প্রচুর তেল ছাড়ছে।
২) মাংস গন্ধ দূর করতে আর ঝোল গাঢ় করতে রসুন আর আদা বাটা খুব দরকারি। একটা মজার ব্যাপার, রসুন বাটা (প্রায়) সব সময় আদা বাটার দ্বিগুন পরিমাণে দিতে হয়, আদা বাটা এক চামচ হলে রসুন দুই।
৩) যে কোনো রান্নার মাঝে (বিশেষ করে মাংস রান্নার সময়) যদি পানি দিতে হয় (ঝোল কম হয়ে গেছে, কিংবা সেদ্ধ হবার আগেই পানি শুকিয়ে গেছে, এরকম সময়ে), তাহলে সব সময় উষ্ণ পানি দেবার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে হুট করে রান্নার তাপমাত্রা কমে যায়, এটা মাংসের স্বাদ নষ্ট করে। একই কারণে রান্নার শুরুতে উষ্ণ পানি দেয়া ঠিক নয়।
৪) যে কোনো মাংসের ঝোল রান্নার সময় "খুব" সামান্য টমেটো পেস্ট দিতে পারেন। দারুন স্বাদ হয়।

© অমিত আহমেদ

0 Comments: