১) সবজি জাতীয় রান্নায় মশলা যতো কম দেয়া যায় ততোই ভালো। বেশি মশলা দিলেই খাবার নষ্ট হয়ে যাবে; ব্যাপারটা খেয়াল রাখবেন। মাংসে এই সমস্যাটা নেই; ভুলে বেশি মশলা পড়ে গেলেও সব সময় খারাপ লাগে না।
২) পাঁচ-ফোড়ন (cumin-seed, black cumin seed, fenugreek seed, aniseed এবং parsley seed) থাকলে রান্নার শেষ পর্যায়ে সামান্য দিয়ে দিতে পারেন। যে কোনো বাঙালি সবজি রান্নাতেই আমার পাঁচ-ফোড়ন ভালো লাগে। তবে আপনারো যে লাগবে তার কোনো নিশ্চয়তা নেই :)
৩) ধনেপাতা (parsley) আরেকটা জিনিস যেটা যে কোনো বাঙালি রান্নায় দেয়া যায়। রান্না শেষে কুচি কুচি করে কেটে উপরে ছিটিয়ে দিতে পারেন। আমার অবশ্য অতো ধৈর্য্য হয় না।
© অমিত আহমেদ
Thursday, March 5, 2009
সবজি বিষয়ক ফুটনোট
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment